ফলোআপ/বেইলি ব্রিজ ভেঙ্গে খালে-জনগনের ভোগান্তি চরমে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙ্গে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি সোমবার গভীর রাতে খাল থেকে উপরে তোলা হয়েছে।

তবে বেইলি ব্রিজের মেরামতের কাজ শুরু হলেও শেষ করতে আরো ২/৩দিন সময় লাগার সম্ভাবনা রয়েছে।তবে এখনো পর্যন্ত শহরের এই প্রধান সড়কটি বন্ধ থাকায় এই রাস্তায় চলাচলকারীদের ভোগান্তি চরমে উঠেছে। ক্ষোভও বাড়ছে।

মেরামতকারী শ্রমিকরা জানান, আজকের(মঙ্গলবার)মধ্যে তারা হয়তো ভাঙ্গা ব্রিজটি খুলে ফেলতে পারবেন।এরপর আগামীকাল থেকে পূর্বে এখান থেকে সরিয়ে নেয়া বেইলি ব্রিজটি পুঃন স্থাপন করা হবে।তবে যেটি মেরামত করে বসানো হবে তার উপর দিয়ে বেশী লোডের গাড়ি চললে আবারো একইভাবে ভেঙ্গে পড়ার আশংকা থাকবে বলে তারা মন্তব্য করেন।

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সংবাদকর্মিদের সাথে আলাপ কালে এই কয়দিন ব্রিজ ভেঙ্গে যাওয়ায় জনগনের যে ভোগান্তি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ব্রিজটি মেরামতের কাজ দ্রুতার সাথে চলছে।আশাকরি জনগনের এই ভোগান্তির অবসান হবে দ্রুতই।

গত রোববার(১৪ জুন)সকালে পুরাতন ও ঝুকিপূর্ন বেইলি ব্রিজটিতে বালুভর্তি একটি ১০ চাকার ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাবার সময় ব্রিজটি ভেঙ্গে খালের মধ্যে পড়ে যায়।সেই সাথে একটি ইজিবাইক ও বা্ইসাইকেল ও খালের মধ্যে পড়ে যায়।

- Advertisement -

আরও খবর plus!

6 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর