মুকসুদপুরে মাদক মুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে “মাদক নয়, শিক্ষা ও মানবিক মূল্যবোধ হোক যুব সমাজের শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকদিয়া গ্রামের যুবসমাজ এ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি গ্রামের বটতলা এলাকা থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়নের বাঘাদিয়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পাইকদিয়া ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ সাইফুল শেখ এবং মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তুহিন ইসলাম তানভীর।

বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকমুক্ত পাইকদিয়া গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সতর্ক করে বলেন, পাইকদিয়া গ্রামে কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর স্থান নেই। গ্রামের কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।এ সময় মাদকবিরোধী আন্দোলনে গ্রামের সর্বস্তরের শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ  করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর