বশেমুরবিপ্রবি’র কর্মচারীদের আমরণ অবস্থান কর্মসূচী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

চাকুরী স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরী ভিত্তিক ১৩৪জন কর্মচারী আমরণ অবস্থান কর্মসূচী শুরু করেছে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০ টার দিকে চাকুরী স্থায়ী করণের দাবীতে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের অফিস কক্ষের সামনে ফ্লোরে তারা অবস্থান নিয়েছে। অবস্থান কর্মসূচী চলাকালে আন্দোলনকারীরা চাকরী স্থায়ী করনের দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে এবং প্লাকার্ড বহন করে। তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের মেয়াদে বিভিন্ন কাজের জন্য দৈনিক মজুরী ভিত্তিক ১৫২ কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। এরমধ্যে ১৮ জনকে স্থায়ীকরণ করা হয়। পরবর্তি বাকী ১৩৪ কর্মচারী চাকুরী স্থায়ীকরণের দাবীতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করে আসছে।তখন বর্তমান ভিসি এসব কর্মচারীদের স্থায়ীকরণে নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেন। কিন্তু বর্তমান ভিসির মেয়াদ ২ বছর ৮ মাস পেরিয়ে গেলেও মাত্র ১৮ জনের চাকুরী স্থায়ীকরণ হওয়ায় অন্যরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

সিকিউরিটি গার্ড মোহাম্মদ আলী ও কাজী নাদিমুজ্জামান জানান, গতকাল বুধবার(১৭ মে) আমরা উপাচার্য়্যের সাথে দেখা করার জন্য তাঁর পিএস এর কক্ষে প্রবেশ করলে কর্মচারী সমিতির সভাপতি আমাদের হুমকি দিতে থাকেন। এ সময় তিনি আমাদের একজনকে মারধর করেন এবং উত্তেজিত হয়ে বেরিয়ে যান। তখন আমরা আতংকিত হয়ে কলাপসিবল গেট লাগিয়ে দেয়। এরপর কর্মচারী সমিতির সভাপতি লোকজন নিয়ে এসে গেটের তালা ভাঙ্গার চেষ্টা করেন এবং পরে গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন।

তারা আরো জানান, দুপুর আড়াইটার সময় উপচার‌্য আমাদের সাথে কোন কথাবার্তা না বলে বের হয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলীকে চড় মারেন। গতকাল বুধবার আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দেওয়ায় আজ বৃহস্পতিবার (১৮ মে)থেকে আমরা কর্মসূচি শুরু করছি। দাবী আদায় না হওয়া পর‌্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো বলেও তারা জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর