কোটালীপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ  বিতরন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৫০জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ, ধান বীজ বিতরন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  হয়েছে। কোটালীপাড়া উপজেলা কৃষকলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) কোটালীপাড়া পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।

কোটালীপাড়া কৃষকলীগের সভাপতি মুন্সী মাহফুজ হাসানাত কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা বক্তব্য রাখেন।

এসময় গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি ইনছান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খালিদ, মহিলা সম্পাদিকা রাফেজা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি উপকরণের মধ্যে ছিল সেচ পাম্প, জমি নিড়ানি মেশিন, স্প্রে মেশিন ও হাইব্রিড বীজ ধান।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর