বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্চিত করার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এসময় দোষীদের শাস্তির দাবীতে স্মারকলিপি দেয়া হয়। কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এ কর্মসূচী পালন করে।

আজ ‍বৃহস্পতিবার দুপুর ১২টায় কোটালীপাড়া উপজেলা শহীদ মিনারের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে মুক্তিযোদ্ধারা।এ মানববন্ধন কর্মসূচীতে মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হয়।মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ, আতিয়ার রহমান, হরলাল বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্চিত করা মানে মুক্তিযুদ্ধের উপর আঘাত করা। এতে সকল মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে।দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ও দাবী জানান তারা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর