পৌর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মেয়র প্রার্থী রাজু

Mayoral candidate Raju has withdrawn from the municipal elections

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

এবার গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী রেজাউল হক সিকদার রাজু।নির্বাচনে মেযর প্রার্থী শেখ রকির হোসেনকে সমর্থন জানিয়ে তিনি পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আজ শুক্রবার বিকালে মেয়র প্রার্থী রাজু সিতদার তাঁর নিজ বাসভবনে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে রেজাউল হক সিকদার রাজু বলেন, “জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র প্রার্থী রকিব হোসেনকে সমর্থন দেয়ায় তাঁর সম্মান রক্ষার্থে পৌর নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। দলীয় প্রার্থী হিসাবে মেয়র প্রার্থী রকিব হোসেনকে সমর্থন দিলাম। তিনি তার সমর্থকদের শেখ হাসিনার সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসনকে ভোট দেয়ার আহবান জানান।”

এরআগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা এবং জিএম শাহাবুদ্দিন আজম প্রধানমন্ত্রী সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান।

নির্বাচনে অংশ নেয়া ১০ জন মেয়র প্রার্থীর মধ্য এখন ৭ প্রার্থী নির্বাচনী মাঠে প্রচারনায় রয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর