Home গোপালগঞ্জ সংবাদ বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাকসেশন এসোসিয়েশনের শ্রদ্ধা

বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাকসেশন এসোসিয়েশনের শ্রদ্ধা

০
বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাকসেশন এসোসিয়েশনের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ট্যাকসেশন এসোসিয়েশনের নির্বাহি কমিটির সদস্যরা।

আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের সভাপতি কর কমিশনার মোঃ ইকবাল হোসেন এবং মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাহমুদুজজামানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে বাংলাদেশ ট্যাক্স ল”ইয়ার্স এসাসিয়েশনের নেতৃবৃন্দ আলাদাভাবে জা‌তির পিতার সমাথিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here