জাতির পিতার সমাধিতে সোনালী ব্যাংক সিপিএফ পরিষদের শ্রদ্ধা

Tribute of Sonali Bank CPF Parishad at the tomb of the Father of the Nation

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন  সোনালী ব্যাংক সিপিএফ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা।

আজ শনিবার সকালে সংগঠনের সভাপতি  হোসনে আরা বেগম ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন তারা। তারপর নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ প্রার্থণায় অংশ নেন।

এসময় সংগঠনের কার্যকরী সভাপতি খালেদা খাতুন প্রামানিক, সহসভাপতি উমা রায়, মোঃ আহছান উল্লা, সাংগঠনিক সম্পাদক একেএম জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আমেনা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক অরুন চন্দ্র দত্ত সহ সাংস্কৃতিক সম্পাদক সুবল কৃষ্ণ সাহা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর