গোপালগঞ্জে হত্যা মামলায় দুই আসামীকে মৃত্যুদন্ডের আদেশ

Death sentence ordered for two accused in Gopalganj murder cas

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ক্ষুদ্র তেল ব্যবসায়ী ও ভাড়ায় চালিত মোটর সাইকেল রাইডার আলী আকবর হত্যা মামলায় দুই আসামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া উভয় আসামীর প্রত্যেককে ১ লাখ টাকা করেও জরিমানা কর হয়।

আজ রবিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলার বিবরনে জানাগেছে, আসামী সুমন মোল্লা ও নুরু ফরাজী ওরফে নুরুল গত ২০০৮ সালের ২২ মে সন্ধ্যায় পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামে যাবার কথা বলে কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় থেকে আলী আকবরের মোটর সাইকেল ভাড়া নেয়।

পরদিন ২৩ মে সদর উপজেলার বাজুনিয়ার হাবিব নগর এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় ওই দিনই নিহতের ভাই আলী আহম্মদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পরে দীর্ঘ তদন্ত শেষে আসামী সুমন মোল্লাকে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্য মতে নুরু ফরাজী ওরফে নুরুলকেও গ্রেফতার করে পুলিশ।এরপর তদন্ত শেষে ২০০৯ সালের ১৪ জানুয়ারী এস.আই মোক্তার হোসেন দুই জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহন শেষে আজ রবিবার আসামীদের বিরদ্ধে এ রায় ঘোষনা করেন আদালত। রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলো।

মামলাটি রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাভোকেট মো: শহিদুজ্জামান খান ও আসামী পক্ষে অ্যাডভোকেট মাহাবুব আলম পরিচালনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর