Home গোপালগঞ্জ সংবাদ দু’টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

দু’টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

০
দু’টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

কাশিয়ানীতে অভিযান চালিয়ে নকল মোড়ক দিয়ে আইসক্রিম ও অধিক মূল্যে ঔষধ বিক্রির দায়ে দু’টি প্রতষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

immage 1000 02 3

সহকারী পরিচালক শামীম হাসান জানান, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাজারের মেসার্স বৈশাখী সুপার আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। ফ্যাক্টরীতে উৎপাদিত আইসক্রিম কুমারখালীর সোহেল সুপার আইসক্রিমের নামের নকল মোড়ক ব্যবহার ও বিক্রি করার দায়ে ওই ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ১০ হাজার পিস খালি মোড়ক পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া অধিক মূল্যে ঔষধ বিক্রি করার দায়ে একটি ফার্মাসির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here