Home গোপালগঞ্জ সংবাদ ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জে শোকর‌্যালী

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জে শোকর‌্যালী

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জে শোকর‌্যালী

২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে গোপালগঞ্জে শোকর‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নিউটন মোল্যার নেতৃত্বে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিশাল শোকর‌্যালী বের করা হয়। শোকর‌্যালী জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরআগে জেলার ৫ উপজেলার ও বিভিণ্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতা-কর্মিরা খন্ড খন্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে জ‌ড়ো হয়।

Immage 1000 02 14

এ শোকর‌্যালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোল্লা রনি হোসেন কালু, জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক তানভীর হাসান জনি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায় ও ৫ উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতবৃন্দসহ প্রায় ৭ হাজার নেতাকর্মী অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here