Home গোপালগঞ্জ সংবাদ বিদ্যার দেবী সরস্বতী মূর্তির হাট

বিদ্যার দেবী সরস্বতী মূর্তির হাট

বিদ্যার দেবী সরস্বতী মূর্তির হাট

হিন্দু ধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতী। আগামী বৃহস্পতিবার(২৬ জানুয়ারী)স্বরস্বতী পূজা। হিন্দু শিক্ষার্থীরা দেবীর আশির্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্রার দেবী সরস্বতী পূজা করে। এ উপলক্ষে জেলা শহরের খাটরা কালিবাড়িতে বসেছে সরস্বতী মুর্তির হাট। জেলার বিভিন্ন স্থান থেকে মুর্তি নির্মাতারা (পাল) কালি বাড়িতে সরস্বতী মুর্তি এনে বিক্রি করছেন। বেচা-বিক্রি চলবে আগামী বুধবার(২৫ জানুয়ারী) রাত পর্যন্ত।

এটি জেলার সব চেয়ে বড় মূর্তির হাট। প্রতিবছর এখানে সরস্বতী প্রতিমার হাটবসে। এই হাটে পাঁচ থেকে ছয় হাজার সরস্বতী প্রতিমা বেচা-কেনা হয়ে থাকে। হাটে একশ’ থেকে ৭ হাজার টাকা দামের প্রতিমা উঠেছে। যে যার সাধ্যমত কিনে নিচ্ছেন দেবীর মূর্তি।এ ছাড়া জেলার প্রায় ৩০টি স্থানে সরস্বতী প্রতিমা বেচা-কেনার হাট বসেছে।

immage 1000 02 18


গোপালগঞ্জ শহরের খাটরা কালিবাড়ি হাটে আসা প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, এ বছর প্রতিমা তৈরীর জিনিসপত্রের দাম বেশী হওয়ায় প্রতিমা বেশী দামে বিক্রি করতে হচ্ছে।এর উপরই তাদের সংসার চলে।জিনিস পত্রের দাম বেশী তাই মুর্তীর দামও একটু বেশী নিতে হচ্ছে।


আগামী বৃহস্পতিবার পূজা উপলক্ষে গোপালগঞ্জের হিন্দু শিক্ষার্থীদের মাঝে চলছে বিপুল উৎসাহ উদ্দিপনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here