Home গোপালগঞ্জ সংবাদ কাউকে কোন ক্ষমতা দেয়া হয়নি, অন্য কোন দেশের কাছ থেকে সাহায্য নিতে-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

কাউকে কোন ক্ষমতা দেয়া হয়নি, অন্য কোন দেশের কাছ থেকে সাহায্য নিতে-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

কাউকে কোন ক্ষমতা দেয়া হয়নি, অন্য কোন দেশের কাছ থেকে সাহায্য নিতে-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে কোন ক্ষমতা দেয়া হয়নি, দায়িত্ব দেয়া হয়নি পৃথিবির অন্য কোন দেশের কাছ থেকে কোন সাহায্য নিতে। আওয়ামী লীগ হচ্ছে স্বদেশ নির্ভর দল, আওয়ামী লীগ মাটি ও মানুষে বিশ্বাস করে। আওয়ামী লীগের শক্তি ও ক্ষমতা দেশের মানুষ। শেখ হাসিনার বিশ্বাস ও তাঁর শক্তি এদেশের মানুষ।

আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের ব্যাখ্যা চাওয়া নিয়ে মন্ত্রী আরো বলেন, যারা ব্যাখ্যা চান তারা বিভিন্ন সময় আমেরিকার কাছে ধরনা দিয়েছেন, অন্যান্য দেশে ধরনা দিয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংকে ধরনা দিয়েছেন। তরা এখন লালিশ পার্টি। আওয়ামী লীগের ভিত্তি ও মূল উৎস বাংলাদেশ।

মন্ত্রী আরো বলেন, যদি পররাস্ট্র মন্ত্রী কিছু বলে থাকেন, সেটা কিভাবে বলেছেন সেটা তার বিষয়। এটা কোন ভাবেই আওয়ামী লীগের বক্তব্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারেরও বক্তব্য নয়।

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ টুঙ্গিপাড়া ও পিরোজপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here