গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিস্কার করলেন গোপালগঞ্জ -৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছ্বাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী।
আজ শনিবার (২৫ এপ্রিল) দলীয় নেতা-কর্মীদেরকে সঙ্গে নিয়ে তিনি সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা- রামনগর খালের কচুরিপানা পরিষ্কার করেন।
এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদ, রফিকুল ইসলাম হাওলাদার, যুবলের আহবায়ক রঞ্জন মল্লিক,সদস্য সচিব মান্নান শেখ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব খান,সদস্য সচিব মাসুদ তালুকদার,ছাত্রদলের আহবায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।
সংদস সদস্য এস এম জিলানী বলেন, সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালটি এ এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ খাল। এই এলাকার অধিকাংশ মানুষ বিল থেকে ধান কেটে নৌকা দ্বারা এ খাল ব্যবহার করে বাড়ীতে ধান তুলেন। খালটি কচুরিপানায় ভরে থাকার কারনে কৃষকদের ধান কেটে বাড়ীতে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে খালটি পরিস্কার করলাম। আগামীতেও কোটালীপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ সকল খালে এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।
