Home গোপালগঞ্জ সংবাদ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

০
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কোটালীপাড়া( গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শুরুর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন,মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে তারা জীবন বাজি রেখে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন।বীর মুক্তিযোদ্ধাদের এই অবদানের জন্য কোটালীপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধিত করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here