মুকসুদপুরের সালিনা বক্সা গ্রামে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার সালিনা বকসা গ্রামে পূর্ব শত্রুতার জেরে আরিফুর রহমান রাতুল (১৯) নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।

আহতের বড় ভাই শফিকুল ইসলাম লস্করের দাবি, মো. জনি খান, মো. সিরাজ খান ও মো. রনি খানের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ। সেই পূর্ব শত্রুতার জেরে গত শুক্রবার (৬ এপ্রিল) তাদের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায় জনি ও তার সহযোগীরা।

এ সময় তার ছোট ভাই সদ্য এইচএসসি পাস করা আরিফুর রহমান রাতুলকে বেধড়ক মারধর করা হয়। আহত অবস্থায় তাকে প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় ঢাকা মেডিকেলে। রাতুল মাথায় ও বুকে আঘাত পেয়েছে বলে জানান চিকিৎসকরা।

তিনি আরও জানান, এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর