বঙ্গবন্ধুর সমাধিতে আসামের আইনসভার প্রতিনিধিদের শ্রদ্ধা

Assam Legislature representatives pay tribute at Bangabandhu's mausoleum

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের আসাম প্রদেশের আইনসভার উচ্চ পর্যায়ের ৫৮ সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদল।

সোমবার(২১ নভেম্বর) বেলা ১১ টায় ৫৮ সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদল আসামের স্পিকার শ্রী বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

immage 1000 02 16

পরে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা।

এসময় ভারতের আসাম প্রদেশের সংসদীয় প্রতিনিধি ও বিরোধী দলীয় প্রতিনিধি শ্রী দেবব্রত শাইকিয়া, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম সহ আসামের আইনসভার ৩২ জন সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর