আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ

Explosion at a mosque in Afghanistan

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ প্রদেশের ওই মসজিদে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এখনও কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি।

উত্তর আফগানিস্তানের শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণে অন্তত ২০ জনের নিহত হওয়ার আশঙ্কা। উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ প্রদেশের ওই মসজিদে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

গত বছর তালিবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক ভাবে আক্রমণের নিশানা হচ্ছেন শিয়া জনগোষ্ঠীর মানুষ। পাশাপাশি হাজারা, তাজিক, উজবেক-সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরেও ক্রমাগত হামলার ঘটনা ঘটছে।

পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে) ইতিমধ্যেই তালিবান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলে হামলার হুঁশিয়ারি দিয়েছে। শিয়া ধর্মস্থানগুলিতে হামলার নেপথ্যেও আইএসকে জঙ্গিগোষ্ঠী রয়েছে বলে তালিবান শাসকদের অভিযোগ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর