করোনা এবং আম্পান মোকাবেলায় মানবতার কল্যাণে যশোর সেনানিবাস

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

করোনা এবং আম্পান মোকাবেলায় জাতীয় জীবনে কঠিন এক সংগ্রামের মধ্য দিয়ে দেশের কোটি কোটি মানুষকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে প্রতিনিয়ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তথা ৫৫ পদাতিক ডিভিশন।

এরই ধারাবাহিকতায় করোনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড সম্বলিত ”ঘন ঘন হাত ধুই, করোনা থেকে নিরাপদ রই” লেখা নিয়ে প্রতিনিয়ত মানুষের দ্বারে দ্বারে সচেতনতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছেন। উল্লেখ্য যে, করোনার মধ্যে চালুকৃত গণপরিবহনে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুযায়ী চলাচল করছে কিনা তা তদারকিতে সোচ্ছার অবস্থানে রয়েছে সেনাসদস্যরা। এছাড়াও বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ, জীবানুনাশক স্প্রে করা, জনসচেতনতায় মাইকিং করা, ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং দুস্থ কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার শস্য, সবজি বীজ বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর