কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৩০জন চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নব নির্বাচিত ৩০জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করার শপথ নেন নবনির্বাচিত চেয়ারম্যানগণ।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর কাশিয়ানী উপজেলার ১৪ ইউনিয়নে ও ২৮ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর