গোপালগঞ্জে আগুনে পুড়ে অবসরপ্রাপ্ত স্কুল-শিক্ষকের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জে আগুনে পুড়ে সুশীল মন্ডল (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল-শিক্ষকের মৃত্যু ঘটেছে। আজ রবিবার ভোর রাত ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে ওই শিক্ষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।তিনি ওই বাড়িতে একাকি থাকতেন।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সালাউদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, নিঃসন্তান ওই স্কুল শিক্ষকের স্ত্রী অনেক আগে মারা গিয়েছেন। ঘটনার সময় অন্যান্য দিনের মতো একাই তিনি তার টিনসেড-ওয়াল ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় কোনও ভাবে ঘরে আগুন লেগে যায়। পরে ওই ঘরে আগুন জ্বলছে দেখে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন; কিন্তু ততক্ষণে তিনিসহ ঘরের অধিকাংশই আগুনে পুড়ে যায়।

গোপালগঞ্জ ফায়ার-সার্ভিসের স্টেশন-মাষ্টার স ম আরিফুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার-সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মরদেহ সাহাপুর ইউ.পি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর