গোপালগঞ্জে ছাত্রলীগের ৩ নেতা বহিস্কার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন লেখা-লেখি করার অভিযোগে গোপালগঞ্জে ৩ ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত ওই তিন ছাত্রলীগ নেতা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ ও ফয়সাল সরদার এবং ক্রীড়া সসম্পাদক শেখ রোমান আহম্মেদ।

আজ মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার ও সাধারন সম্পাদক মোল্লা রনি হোসেন কালু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ওই তিন নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

ছাত্রলীগের সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শরীফুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বহিস্কারকৃতরা হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখা-লেখি করায় তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর