গোপালগঞ্জে মধুমতি নদী সংস্কার কাজের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে পলি মাটিতে চর পড়ে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পলি মাটি সরানোর উদ্যাগ নেয়া হয়েছে। সাড়ে ৮ কিলোমিটার এলাকার পলিমাটি সরাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৯ লাখ টাকা। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করছে।

আজ শুক্রবার সকালে শহরের গেটপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফইজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহসভাপতি শেখ রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওসমান গনি, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর