টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবগঠিত কেন্দ্রীয় কৃষকলীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নব গঠিত বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।
আজ শনিবার কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র চন্দ ও সাধারন সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, এমপি’র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহসভাপতি শরীফ আশরাফ আলী, হোসনেয়ারা এমপি, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শামিমা শাহরিয়ার এমপি, সংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী,  মহিলা সম্পাদিকা রুমানা রহমান এমপি,  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা কৃষকলীগ সভাপতি শেখ লুৎফর রহমান রহমান গঞ্জর, সাধারন সম্পাদক আব্দুর রহমান বিশ্বাসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর