কোটালীপাড়ায় অসহায় ও দুুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলার কুশলা ইউনিয়নের পূর্বকান্দি মসজিদ মাঠে  ৮৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ  বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান খান বাদল, রুহুল আমিন খান, মিজানুর রহমান বুলুবুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গাজী খসরু বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা তাদের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিতরণের জন্য চাল, ডাল, লবণ, আলু ,তেলসহ ৪হাজার প্যাকেট খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। আজ আমরা কুশলা ইউনিয়নে বিতরণের মধ্যে দিয়ে এই বিতরণ কার্যক্রম শুরু করলাম। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও পৌরসভায় বিতরণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর