Home ব্রেকিং নিউজ... বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিলের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিলের শ্রদ্ধা নিবেদন

০
বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিলের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন  বাংলা‌দেশ প্রেস কাউ‌ন্সিলের সদস্যবৃন্দ । প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবাহান চৌধুরীর নেতৃত্বে প্রেস কাউ‌ন্সি‌লের কার্য নির্বাহী সদস্য ও বাসস-এর বার্তা সম্পাদক নু‌রে জান্নাত সীমা, ডিইউ‌জে সাংগঠ‌নিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রেস কাউ‌ন্সিল স‌চিব মোহাম্মদ শাহ আলম উপ‌স্থিত ছি‌লেন ।

আজ বৃহস্প‌তিবার দুপু‌রে তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

জাতির পিতার সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল সোবহান চৌধুরী বলেন, যখনই আগষ্ট মাস আসে তখনই আমরা শ্রদ্ধা জানাই, পাশাপাশি হত্যাকারীদের বিরুদ্ধে আমরা আমাদের ঘৃনাও প্রকাশ করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here