গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, জেল কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

“শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা-অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মো: রেজাউল করিম, করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী, প্রবাসী মনিরুজ্জামান বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে জেলার অভিবাসী পরিবারের সদস্য ও বিদেশ গমনে ইচ্ছুক কর্মীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স আহরনকারী ও প্রেরণকারী ব্যাংকসহ তিনজনকে সম্মাননা ক্রেস্ট ও ৮০জনকে প্রশিক্ষণ সার্টিফেকেট প্রদান করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর