Home ব্রেকিং নিউজ... পৌষের সন্ধ্যায় গোপালগঞ্জ মেডিকেলে জমজমাট পিঠা উৎসব

পৌষের সন্ধ্যায় গোপালগঞ্জ মেডিকেলে জমজমাট পিঠা উৎসব

০
পৌষের সন্ধ্যায় গোপালগঞ্জ মেডিকেলে জমজমাট পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার।।

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে পৌষের সন্ধ্যায় জমজমাট পিঠা উৎসব হয়ে গেলো গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুল মেডিকেল কলেজ হাসপাতালে। জেলা শহরের সব শ্রেনী পেশার লোকজন এতে যোগ দেন। সেই সাথে অনুষ্ঠিত হয়েছে সংগিতানুষ্ঠান।

করোনার কারনে বিগত দুই বছর লোকজন আনন্দ করতে পারেননি।আর তাই গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুল মেডিকেল কলেজ-এর উদ্যোগে মঙ্গলবার(২১ ডিসেম্বর)আয়োজিত এই পিঠা উৎসবে যোগ দিয়ে আনন্দ উপভোগ করেছেন সব শ্রেনী পেশার মানুষ।আর সংগিতানুষ্ঠানটি আগত অতিথিদেরকে বাড়তি আনন্দের খোরাক জুগিয়েছে।সন্ধ্যা ৭টায় এই পিঠা উৎসব শুরু হলেও তা চলে অনেকটা রাত পর্যন্ত।

আয়োজকরা অতিথিদের জন্য এই শীতের সন্ধ্যায় দেশীয় সব পিঠার আয়োজন করতে ভোলেননি। চিতই পিঠা আর সেই সাথে শুটকি, ধনেপাতা, কালোজিরার ভর্তাসহ নানা ধরেনের ভর্তা, আন্দোশা পিঠা, ভাপা, পাটি সাপটা, নকশি পিঠাসহ ছিল নানা ধরনের পিঠার সমাহার। এসব সুস্বাধু দেশীয় পিঠা খেতে পেরে আনন্দিত অতিথিরা।

মানিকগঞ্জের সাবেক সিভিল সার্জন ডাঃ সিদ্ধেশ্বর মজুমদার, টুঙ্গিপাড়ার বাসিন্দা প্রেরনা মজুমদার, গোপালগঞ্জ স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাছিমা আক্তার জমজমাট এই উৎসবে যোগ দিতে পেরে খুশি। অনেকদিন পর হলেও তারা এমন একটি অনুষ্ঠানে যোগ দিতে পারায় আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে ভোলেননি।

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ জাকির হোসেন সন্ধ্যায় এই পিঠা উৎসবের উদ্বোধন করেন।তিনি বলেন সকলকে আনন্দ দেবার জন্যই তারা এই উতসবের আয়োজন করেছেন। প্রতি বছরই এ ধরনের উৎসবের আয়োজন হোক এমনটি প্রত্যাশা পিঠা উৎসবে আগত অতিথিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here