মুকসুদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মেহের মামুন, মুকসুদপুর।।

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গোপাল দত্ত (২০) কে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব-৮।  শনিবার (২১ নভেম্বর)গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়াস্থ ঢাকা-বরিশাল গামী মহাসড়ক সংলগ্ন “মেসার্স হক ফিলিং ষ্টেশন” এলাকায় অভিযান পরিচালনা  করে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত  আসামীর কাছ থেকে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়। সে মুকসুদপুর উপজেলার বাঘাট গ্রামের সুধীর দত্তর ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে থানায় সোর্পদ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, মাদারীপুর র‌্যাব-৮ এর একটি টিম উপজেলার ছাগল ছিড়া নামক এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যাসায়ী গোপাল দত্তকে আটক করে একটি মাদক মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছে। তাকে গোপালগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর