Home ব্রেকিং নিউজ... গোপালগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

গোপালগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

০
গোপালগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে রোজিনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে গলায় মাফলার পেচিয়ে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার(২৬ ডিসেম্বর)রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া রোডের রেজাউল শেখের ভাড়া বাসায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।এ ঘটনার পর স্বামী রুবেল সিকদার পলাতক রয়েছে। হত্যার শিকার রোজিনা বেগম সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কালাম মোল্লার মেয়ে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রোজিনা বেগমের মামাতো বোনের মেয়ে প্রত্যক্ষদর্শী স্বর্ণা খানম (৭)পুলিশ ও সাংবাদিকদের জানিয়েছে, রবিবার গভীর রাতে তার খালু রুবেল সিকদার (৩৫)খালার সঙ্গে ঝগড়া করে। পরে গলায় মাফলার পেচিয়ে চেপে ধরে। এরপর আর খালা কথা বলেনি।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত) শীতল পাল জানিয়েছেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here