গোপালগঞ্জে বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বাসের চাপায় রিয়াজুল ইসলাম শুভ(২২)নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে।এ সময় আরো দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

গেপাপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, একটি ভ্যানে করে নিহত শিক্ষার্থী রিয়াজুলসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ওই শিক্ষার্থীসহ তিনজন আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রিয়াজুল ইসলাম শুভকে মৃত ঘোষনা করেন। নিহত রিয়াজুল ইসলাম শুভ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। সে বগুড়া জেলার কাহালু উপজেলার শাসছুল ইসলামের ছেলে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর