Home ব্রেকিং নিউজ... টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা

০
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার।।

অাওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃকর্ণেল (অবঃ)মুহম্মদ ফারুক খান বলেছেন, বাঙ্গালী জাতি যখনই সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করেছে তখনই অান্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করাটাও আন্তর্জাতিক চক্রান্ত ছিল। সতর্ক থাকতে হবে যাতে অাগামীতে পূণঃরায় অান্তর্জাতিক ও দেশীয় চক্রান্তের শিকার হয়ে পিছিয়ে না যাই। এইটি হবে আজকের দিনে আমাদের শপথ।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সূবর্ণ জয়ন্তীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির‌ পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধিতে কেন্দ্রীয় অাওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাঙ্গালী জাতি বিএনপি-জামাত বা বিদেশী যড়ষন্ত্রের ফাঁদে পড়বে না। বঙ্গবন্ধুর মত মাথা উঁচু করে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখবে। আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরও বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যাচ্ছে।

এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্ণেল (অবঃ) ফারুক খান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here