Home ব্রেকিং নিউজ...  বিজয় দিবসে  বৃদ্ধাশ্রমের আশ্রিতদের পাশে সড়ক বিভাগ

 বিজয় দিবসে  বৃদ্ধাশ্রমের আশ্রিতদের পাশে সড়ক বিভাগ

০
 বিজয় দিবসে  বৃদ্ধাশ্রমের আশ্রিতদের পাশে সড়ক বিভাগ

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তীর আনন্দ বৃদ্ধাশ্রমের আশ্রিতদের সাথে আনন্দ  ভাগাভাগি করেছে গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে জেলার কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে সড়ক বিভাগের কর্মকর্তাগন উন্নত মানের খাবারের ব্যবস্থা করে আশ্রিতদের সাথে বসে খান।
এসময় গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী আঃ হালিম, মোঃ কামরুজ্জামান, মোঃ আনোয়ার, মোঃ রাছেল সিকদার, মোঃ বিল্লাল কাজী, মোঃ করিম আলী, মোঃ সাজ্জাদুল ইসলাম, সার্ভেয়ার শিবলী সাদিক, মোঃ সোহাগ, ঠিকাদার মেহেদী হাসান, এস এম নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস বলেন, বিজয়ের এই দিনে গোপালগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তাগন বৃদ্ধাশ্রমের আশ্রিতদের জন্য ভাল খাবারের ব্যবস্থা করে নিজেরা এক সাথে খেয়েছেন। এতে এখানকার আশ্রিতরা অনেক খুশী হয়েছে, যেন তারা বিজয়ের স্বাদ পেয়েছে।
গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন বলেছেন, বিজয় দিবসে বিজয়ের আনন্দে মানুষ উন্নত মানের খাবার খেয়ে থাকে। আমরাও ছেলে-মেয়েদের নিয়ে ভাল খাবার খাই। কিন্তু আজকে বৃদ্ধাশ্রমের আশ্রিতদের সাথে নিয়ে এক সাথে ভাল খাবার খেতে পেরে আমাদের সড়ক বিভাগের কর্মকর্তাগন নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছে। আমি চাই আর কোন সন্তান যেন তাদের মা-বাবাকে এভাবে বৃদ্ধাশ্রমে ফেলে না যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here