Home জাতীয় বঙ্গবন্ধুর সমাধিতে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার।।

গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

আজ শুক্রবার দুপুরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।

পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

এসময় দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, মোয়াজ্জেম হোসেনসহ দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here