গোপালগঞ্জে ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু আগামীকাল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

আগামী ২৭ ও ২৮ মে গোপালগঞ্জ শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গোপালগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে।

আগামীকাল ২৭ মে সকাল সাড়ে ১০টায় যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দীন এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানম।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

02 16

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী জানান, এই প্রতিযোগিতায় পুরুষ ৭টি এবং নারী ৭টি ইভেন্টে ৩ শতাধিক নারী ও পুরুষ প্রতিযোগি অংশ নেবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ রাশেদুর রহমান সভাপতিত্ব করেন।এছাড়া যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ খান, নির্বাহী সদস্য রেজাউর রহমান এবং অ্যাডভাইজার শেখ সাজেদুলল্লাহ সাজু উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর