জেলা আওয়ামী লীগের প্রেস ব্রিফিং-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে পৌর নির্বাচন নিয়ে উত্তেজনা বেড়ে চলেছে। জেলা সদর পৌরসভায় ১০জন প্রার্র্থী মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।নির্বাচনে কোন দলীয় মনোনয়ন না দেয়ায় এখানে উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

কিন্তু, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাধারন সম্পাদক মাহাবুব আলী খান প্রেস বিফিং করে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন রকিবকে আওয়ামী লীগের সমর্থন দেয়। এই সমর্থনকে কেন্দ্র করে পুরো পৌর এলাকায় চরম ক্ষোভ বিরাজ করতে থাকে।

01 30

এরই প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে অপর মেয়র প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি জি.এম শাহাবুদ্দিন আজম-এর সহস্রাধিক সমর্থক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি পৌর এলfকার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

03 3

পরে স্থানীয় চৌরঙ্গীতে গেয়ে বিক্ষোভ মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মেয়র প্রার্থী জি.এম শাহাবুদ্দিন আজম, শেখ ইনসান আলী,

সাহাবুদ্দিন হিটু, আমির মেম্বার প্রমূখ বক্তব্য রাখেন। তারা একজন প্রার্থীকে জেলা আওয়ামী লীগের দেয়া সমর্থন সম্পূর্ন অবৈধ হিসাবে চিহ্নিত করেন এবং এঘটনার তীব্র প্রতিবাদ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর