গোপালগঞ্জে ১০১পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল শিকদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে জেলা সদরের চরসোনাকুড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর থানাধীন চরসোনাকুড় এলাকায় অভিযান চালায় তাদের একটি দল। অভিযান চলাকালে ওই এলাকার ‘হুসাইন স্টোর’ নামক মুদি দোকানের সামনে সন্দেহভাজন হিসেবে শফিকুল শিকদারকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০১ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শফিকুল শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার চরসোনাকুড় গ্রামের মো. নান্না শিকদারের ছেলে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর