গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার(২৯ আগষ্ট) জেলা আইনজীবী ভবনের পাশে নতুন ৬ তলা বিশষ্ট্য এ ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা। এ সময় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন শেষে মোনাজাত করা হয়।
উদ্বোধন শেষে জেলা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়ের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সামছুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ আলম সেলিম প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন ৬তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে গোপালগঞ্জের আইনজীবীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হলো। অনুষ্ঠানে বক্তারা আইনজীবীদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে নতুন ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
