গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তাএই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Oplus_131072

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহফুজুর রহমান।

Oplus_131072

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর