Home ব্রেকিং নিউজ... বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে  নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসকগণ।

আজ রবিবার দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহবায়ক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মহিউদ্দিন এবং সদস্য সচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকগণ।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের পর শপথ বাক্য পাঠ করেন তারা।এ সময় নবনিযুক্ত দেশের ৬১ টি জেলা পরিষদের প্রশাসকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here