আগামীকাল টিসিবি পন্য বিক্রি শুরু হচ্ছে-জেলা প্রশাসক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

আগামীকাল রোববার থেকে গোপালগঞ্জে ডিলারের মাধ্যমে টিসিবি পন্য বিক্রি শুরু হচ্ছে।প্রথম দিন সদর ও টুঙ্গিপাড়ার দুটি স্পটে ১হাজার ৭৯ জনের মধ্যে পারিবারিক কার্ডের ভিত্তিতে মালামাল বিক্রি করা হবে।

 

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা আজ শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক জানান, ৩৫ জন ডিলারের মাধ্যমে জেলার ৮৯ হাজার ১০৫জন উপকারভোগীর মধ্যে ন্যায্যমূল্যে এই পন্য বিক্রি করা হবে। টিসিবি-র পন্যের মধ্যে রয়েছে ১ম পর্যায়ে ২কেজি মশুর ডাল(কেজি ৬৫ টাকা) ,চিনি ২কেজি (৫৫ টাকা) এবং সোয়াবিন তেল ২লিটার (লিটার ১১০ টাকা)। দ্বিতীয় কিস্তি দেয়া হবে ৩রা এপ্রিল। জেলা প্রশাসক জানান, কেবলমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবি পন্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

 

উপকারভোগীর মধ্যে রয়েছে গোপালগঞ্জ সদর উপজেলায় ২হাজার ৯৬০জন, মুকসুপুর উপজেলায় ২৪হাজার ৫৭১জন, কাশিয়ানী উপজেলায় ১৩ হাজার ৮৪৫জন, কোটালীপাড়া উপজেলায় ১৯ হাজার ৩২৫জন এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৬হাজার ৪০৪ জন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর