গোবিপ্রবিতে বিশ্ব ফার্মেসি দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব ফার্মেসি দিবস। “স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় চত্বরে আনন্দ র‌্যালীর মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। র‌্যালী শেষে কেক কাটার আয়োজন করা হয়।

পরে অনুষ্ঠিত হয় আলোচনা ও সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মো. আতাউর রহমান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. গোলাম মোর্শেদ মোল্লা, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. খোসরুল আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী। এতে সভাপতিত্ব করেন ড. তরিকুল ইসলাম।

সেমিনারে ফার্মাসিস্টদের ভূমিকা, স্বাস্থ্যসেবায় তাদের অবদান এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মেসি পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর