ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফিরোজ কাজীর লাশ গ্রামের বাড়িতে দাফন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -


ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ফিরোজ কাজীর লাশ ঢাকা থেকে বেলা সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া পশ্চিমপাড়া গ্রামে পৌছালে পরিবারের লোকজনের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। পাড়া প্রতিবেশীদের চোখে পানি চলে আসে। এইতো ছেলেটা তিন দিন আগে (শনিবার) বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে গেলো ভালো মনে। হঠাৎ এমন কি হলো যে তাকে আত্মহত্যা করতে হলো!
ফিরোজের মা বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন আর বলছেন, মৃত্যুর দিন রাতেও (মঙ্গলবার) ছেলের সাথে তার শেষ কথা হয়েছে। সে সময়ে তো সে এমন কোন হতাশার কথা বলেনি। হাসি-খুশিভাবেই সে মায়ের সাথে কথা বলেছে।
কৃষক বাবা অনেকটা নির্বাক হয়ে গেছেন। কিছুই বলছেন না।
কিন্তু, ফিরোজের বড় ভাই ফেরদাউস কাজী বলেছেন, তার ভাই আত্মাহত্যা করতে পারেনা। আত্মহত্যার মতো কোন ঘটনা বাড়িতে হয়নি বা ঢাকায় ঘটেনি। তেমনটি হলে সে বাবা-মাকে বলতো। তার বক্তব্য হলো তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সঠিক তদন্ত হলে ঘটনাটি বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।

তবে মৃত্যুর আগে ফিরোজ তার ফেসবুক আইডিতে ” রাত ১১টা০৩ মিনিটে সেই এই সুইসাইড নোট লিখে যায় মাকে উদ্দেশ্য করে সুইসাইড নোটে লিখে গেছে“ মানুষ বাঁচে তার সম্মানে, আজ মানুষের সামনে আমার যেহেতু সম্মান নাই, এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোন অধিকার নাই। আমার মৃত্যুর দায়ভার একান্ত আমার। সরি মা! বাড়ি থেকে তোমাকে দেয়া কথা রাখতে পারলমনা। আমার জীবন নিয়ে হতাশ।”
লেখা-পড়ায় বরাবর ভালো ফিরোজ কাজী বাবা-মায়ের দ্বিতীয় সন্তান। কৃষক বাবার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা-পড়া শেষ করে বাবা-মায়ের দুঃখ ঘোচাবে তা আর শেষ পর্যন্ত আশাই রয়ে গেলো।
বুধবার (২০ সেপ্টেম্বর) আছর বাদ ফিরোজ কাজীর নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জানাজায় তার সহপাঠি, শিক্ষক, আত্মীয়-স্বজন এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর