প্রফেসর ডক্টর এম,এ মালিক আর নেই

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আলী রেজা খান, লন্ডন থেকে।।

প্রফেসর ডক্টর এম,এ মালিক আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

তিনি মহামারী করোনায় আক্রান্ত হয়ে বাসায় কিছু দিন করেনটাইনে ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে নিবিড় পরিচর্চা করা হয়। তাঁর শারীরিক অবস্থা দিন-দিন অবনতি হলে ১৬ফেব্রুয়ারী মঙ্গলবার স্থানীয় লন্ডন সময় সকাল ১০.৩০মিঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইস্টলন্ডন জামে মসজিদে তাঁর জানাজা সম্পন্ন করা হয়।  সামাজিক দূরত্ব বার্জার রেখে সকল শ্রেণীর লোক জানাজায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে লন্ডনস্থ কবরস্থানে দাফন করা হয়।

তাঁর জন্য মাদারীপুর ও শিবচরবাসীসহ সকল কমিউনিটির ব্যক্তিবর্গ ভার্চুয়াল মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।

ডক্টর এম, এ মালিক মাদারীপুর জেলা’র শিবচরের বহেরাতলা গ্ৰামে জন্মগ্ৰহন করেন। ১৯৬৪ সনে এম, এ মালিক ঢাকা বোর্ডে সর্বোচ্চ মেধা তালিকায় দশম স্থান অধিকার করেন এবং তিনি ঢাকা বোর্ডে এইচ.এস.সি পরীক্ষায় ১৯৬৬ সনে মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন। বিএসসি অনার্সে ফার্স্ট ক্লাশ সেকেন্ড হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  মাস্টার্স এ ফার্স্ট ক্লাশ ফার্স্ট হন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও বেশ কয়েক বছর অধ্যাপনা করেন এবং স্কলারশিপ নিয়ে ডক্টরেট ডিগ্রী অর্জনের জন্য লন্ডনে পাড়িজমান। ডক্টরেট ডিগ্রী অর্জনের পর লন্ডনের কার্ডিফ ইউনিভার্সিটিতে পদার্থ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন এবং ঐ ইউনিভার্সিটি থেকেই অবসরের যান।

তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাবিদ, বুদ্ধীজীবী বাঙ্গালী  কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সদাহাস্যজ্জ্বল, সদালাপী সাদা মনের মানুষ। তার মৃত্যুতে লন্ডনে বাঙ্গালী পাড়ায় শোকের ছায়া নেমে আসে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর