ঈদের বাজারে ভিড়ও বাড়ছে

The crowd in the Eid market is also increasing

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

রোজার শুরু থেকেই গোপালগঞ্জে ঈদের কেনাবেচা শুরু হয়ে গেছে। দিন যত এগিয়ে আসছে ঈদের বাজারে ভিড়ও বেড়ে চলেছে।ভীড় এড়াতে লোকজন আগে ভাগেই পছন্দের জামা-কাপড় কিনে নিচ্ছেন।গরমের আচটা বেশী হওয়ায় সুতি জামা-কাপড়ের চাহিদা এবার বেশী।বিগত দুই বছর করোনার কারনে কেনা-বেচা তেমন একটা না হওয়ায় যে লোকসান হয়েছে এবছর তা পুষিয়ে নিতে পারবেন ব্যবসায়ীরা এমনটি আশা করছেন তারা।

01 19

করোনার কারনে বিগত দুই বছর ব্যবসায়ীরা অনেকটা লোকসান গুনেছেন ঈদের বাজারে। এবছর বিক্রি-বাট্টা বেশী হওয়ায় ব্যবসায়ীদের মুখে হাসি দেখা দিয়েছে। রোজার প্রথম থেকেই পুরো দমে গোপালগঞ্জে কেনা বেচা শুরু হয়েছে।

ঈদের দিন যত ঘনিয়ে আসছে বাজারে ভিড়ও বেড়ে চলেছে। এখন মুলতঃ ছিট কাপড় ও তৈরী পোষাকের দোকানেই ভিড় বেশী। তবে জুতা স্যান্ডেলের দোকান গুলোতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

01 20

পছন্দসই জিনিস আগে ভাগে কিনে নিতে সবাই ব্যস্ত। আর তাই সারাদিন বা অধিক রাত পর্যন্ত ঈদের বাজার থাকছে জমজমাট।ভিড় এড়াতে সবাই ব্যস্ত। সব ধরনের কাপড়ের চাহিদা থাকলেও গরম বেশী থাকায় এবারের ঈদে সুতি কাপড়ের চাহিদা অনেকটা বেশী।দামটাও খানিকটা চড়া।তারপরও ঈদের আনন্দ উপভোগ করতে দামের দিকে না তাকিয়ে সাধ্যমত সবাই জামা-কাপড় কিনছেন।

ক্রেতারা যেভাবে বাজারে আসছেন এভাবে বাকী দিন গুলিতে আসলে বিগত দিনের ক্ষতি ব্যবসায়ীরা তুলে নিতে পারবেন বলে জানালেন বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির  সভাপতি কাজী শাহদাত হোসেন।

গোপালগঞ্জের ঈদের বাজার এবার জমজমাট হয়ে উঠেছে। ঈদের বাকী দিনগুলো বাজার আরো জমজমাট হয়ে উঠবে এমন প্রত্যাশা জেলার ব্যবসায়ীদের।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর