নড়াইলের ৪টি মসজিদে আমেরিকা প্রবাসীর আর্থিক অনুদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নড়াইল প্রতিনিধি
জেলার বিভিন্ন এলাকার অনুন্নত ও নির্মানাধীন ৪টি মসজিদে আর্থিক অনুদান দিয়েছেন আমেরিকা প্রবাসী নড়াইলের সন্তান নিয়াজ মাহমুদ ভিকু। এসব মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য তিনি নিজস্ব ব্যবস্থাপনায় ইট কিনে দিয়েছেন।

জানাগেছে, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর নিয়াজ মাহমুদ ভিকুর পক্ষ থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলে নির্মাণাধীন ও অনুন্নত ৪টি মসজিদে মোট ৪৪ হাজার টাকার আর্থিক সহযোগিতা করা হয়েছে। এসব মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আলোচনা করে তাদের চাহিদা মতো এক হাজার করে ইট কিনে দিয়েছেন। অনুদানপ্রাপ্ত মসজিদের মধ্যে রয়েছে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ৮৫পাড়া নতুন বাড়ি জামে মসজিদ, শালনগর ইউনিয়নের হাজীপাড়া বাতাসী জামে মসজিদ, নোয়াগ্রাম ইউনিয়নের বাড়ীভাঙ্গা বায়তুল মামুর জামে মসজিদ ও নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া পূর্বপাড়া জামে মসজিদ।

আমেরিকা প্রবাসী নিয়াজ মাহমুদ ভিকু বলেন,‘ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ৪টি মসজিদে নিজের সাধ্যমতো সহযোগিতা করেছি। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অতীতেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সহযোগিতা করা হয়েছে। আগামীতেও সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে। দেশ-বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত সামর্থবানেরা এভাবে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের সমাজের অসহায় ও গরীব মানুষের দুঃখ-কষ্ট লাঘবের পাশাপাশি সমাজ উন্নত হবে।’।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর