Home সারাদেশ বাংলাদেশ আয়ের দেশে উত্তীর্ণ হওয়ায় মুকসুদপুরে র‌্যালী

বাংলাদেশ আয়ের দেশে উত্তীর্ণ হওয়ায় মুকসুদপুরে র‌্যালী

০
বাংলাদেশ আয়ের দেশে উত্তীর্ণ হওয়ায় মুকসুদপুরে র‌্যালী

স্টাফ রিপোর্টার।।

সারা দেশের ন্যায় বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হওয়ায় বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়।

 

উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ উপজেলা পরিষদ খোলা মঞ্চে উৎসব মুখর পরিবেশে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

র‌্যালিতে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ ২ হাজারের বেশী জনতা অংশগ্রহণ করেন।

 

আলোচলা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ , প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোেেসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত আলী মোল্যা, সরকারি এসজে হাই স্কুলের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী ওহিদুল ইসলাম ।

 

পরে উপজেলা পরিষদ খোলা মঞ্চে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব হাসান বাবরে পরিকল্পনা ও উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান দর্শকরা উপভোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here