কবিতা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

শুভ জন্মদিন পিতা
মুনিয়া ইসলাম

বাঙালি জাতির নয়ন মনি বঙ্গবন্ধু শেখ মুজিব
বাংলাদেশ ইতিহাসে তুমি যে চিরঞ্জীব
খোদার অশেষ রহমতে এ দেশে জন্মে ছিলে তুমি
বুকের রক্তে রক্ষা করেছো প্রাণের জন্মভূমি
কোন চোখে তুমি দেখেছিলে বাঙালি জাতির দুঃখ
দেশ বাসীকে রক্ষা করতে পেতে ছিলে নিজ বক্ষ
বিনা দোষে সুদীর্ঘ সময় করেছিলে কারাবাস
তবু এ দেশকে মুক্ত করে গড়ে ছিলে ইতিহাস
তোমার জন্য বাঙালি জাতির জীবন হয়েছে ধন্য
লক্ষ-কোটি সালাম রইল পিতা তোমার জন্য
জীবন দিলেও শোধ হবে না পিতা তোমার ঋণ
প্রাণ ভরে তাই জানাচ্ছি আজ শুভ জন্মদিন।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর