গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ট্রাকের সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোঃ গোপালগঞ্জ সদর উপজেলার শোকর শেখের ছেলে জামি  শেখ(১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার(১৮)এবং ডবলু শেখের ছেলে তাজিম শেখ(১৬। এদের সবার বাড়ি সদর উপজেলার ছুটফা গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স.ম আরিফুল হক জানান, জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে ৩ যুবক তাদের গ্রামের বাড়িতে ফিরছিল। ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর পৌঁছালে বিপরিত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাকের সাথে সংঘর্ষ মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হয়। মারাত্মক আহত হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তাদের মৃত্যু হয়।এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর