গোপালগঞ্জ সড়ক বিভাগের নানা অনিয়মের অভিযোগ তদন্তে দুদকের অভিযান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সড়ক বিভাগের রক্ষনাবেক্ষন কাজ সহ রাস্তা নির্মানে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ বিষয়ে দুদকের ২টি টিম অভিযান শুরু করেছে।

দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, আজ বৃহস্পতিবার দিনভর তারা গোপালগঞ্জ সড়ক বিভাগ হতে ডকুমেন্ট সংগ্রহ করে টেকেরহাট-ঘোনাপাড়া ৩৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মানে দীর্ঘসূত্রিতা ও অনিয়মের সরেজমিন তথ্য সংগ্রহ করে। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের হরিদাসপুর ব্রীজের লাইট দীর্ঘদিন থেকে নষ্ট হলেও মেইনটেইনেন্স না করায় জনদুর্ভোগের বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করা হয়।

immage 1000 02

অন্যদিকে, গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া সড়কে ৩০ ওয়াটের স্ট্রিট লাইটের পরিবর্তে ২০ ওয়াট লাইট দেয়ায় আলো কম হয়ে জনদুর্ভোগ ও ঠিকাদারের সাথে যোগসাজশ করে বিপুল অর্থ আত্মসাৎ বিষয়ে সরেজমিনে লাইট পরিদর্শন করা হয়। এছাড়া সদর উপজেলার মধুমতি নদীর উপর নির্মিত চাপাইল ব্রীজের লাইট দীর্ঘদিন নষ্ট থাকায় সন্ধ্যার পর সেখান দিয়ে এক পারের মানুষ অন্যপারে চলাচল করতে ভয় পায় ও দুর্ভোগের স্বীকার হওয়ার বিষয়ে সরেজমিন তথ্য সংগ্রহ করা হয়।  

immage 1000 03

এসব অনিয়ম ও অভিযোগ তদন্ত করে দুদুকের টিম সত্যতা পেয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে দুদুক কর্মকর্তারা জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর